সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

রাজশাহীতে গ্রেফতার ৪২

নিউজ ডেস্ক৩ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে গ্রেফতার ৪২
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার নগর পুলিশের মূখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী পুলিশ কমিশনার ইফতেখায়ের আলমের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
নগরীর ৪টি থানা ও ডিবি পুলিশের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১৮ জন, রাজপাড়া থানা ১৬ জন, মতিহার থানা ৬ জন, শাহমখদুম থানা ১ জন এবং ডিবি ১ জনকে গ্রেফতার করে।
এর মধ্যে ১৯ জন ওয়ারেন্টের আসামি, ১২ জন মাদক ব্যবসায়ী এবং ১১ জন অন্যান্য ও মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
স/আর