সদ্য প্রকাশিত
বিচিত্র

যোগব্যায়াম না করলে হওয়া যাবে না ইঞ্জিনিয়ার

নিউজ ডেস্ক১২ জুলাই ২০১৭১ মিনিট পড়া
যোগব্যায়াম না করলে হওয়া যাবে না ইঞ্জিনিয়ার

সিল্কসিটিনিউজ ডেস্ক: ইঞ্জিনিয়ার হতে গেলে পড়াশোনার পাশাপাশি এবার যোগব্যায়াম বা খেলাধুলোতেও অংশগ্রহণ করতে হবে, নইলে মিলবে না ডিগ্রি। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। (AICTE)।

উল্লেখ্য, ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটগুলিতে পড়াশোনা ছাড়াও ন্যাশনাল সোশ্যাল সার্ভিস (NSS), ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC) এবং উন্নয়ন ভারত অভিযানের মতো সামাজিক বিষয়গুলিতে অংশ নেওয়ার সুযোগ ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল পড়ুয়াদের কাছে আগেও ছিল। কিন্তু এগুলোর কোনওটাই বাধ্যতামূলক ছিল না। তবে এখন এআইসিটিই-এর পক্ষ থেকে এটি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। সঙ্গে জানানো হয়েছে, এবার থেকে এমন কাজে ছাত্র-ছাত্রীদের অন্তত ২৫ শতাংশ উপস্থিতি থাকতে হবে। দেশে দশ হাজারেরও বেশি ইঞ্জিনিয়ারিং ও টেকনিক্যাল ইনস্টিটিউট রয়েছে এআইসিটিই-র অধীনে। এখানে ১৮ লক্ষেরও বেশি পড়ুয়া পড়েন। এই সিদ্ধান্তের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে তাঁদের মধ্যে।
এই বিষয়ে অন্যান্য খবর

অনেকেই এই সিদ্ধান্তের পর ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানেই পড়াশোনার বাইরে এই বিষয়গুলি থাকতে পারে। কিন্তু তাতে ছাত্রছাত্রীরা অংশ নেবে কিনা, সেটা তাঁদের উপরই ছেড়ে দেওয়া দরকার। অন্যদিকে এর সপক্ষেও রয়েছেন বহুজন। তাঁরা জানিয়েছেন, এই উদ্যোগটি পড়ুয়াদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করবে এবং বইয়ের বাইরের পৃথিবীটাকেও চিনতে সাহায্য করবে। সূত্র: এবেলা