আইন আদালত

যুক্তরাষ্ট্রে পালানোর সময় বিমানবন্দরে আ. লীগ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০২৫১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আমজাদ তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে আমেরিকা পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মাঈদুল হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ নেতা আলী আমজাদ তালুকদার ওই উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি।

তিনি আরো জানান, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে হবিগঞ্জে ফিরিয়ে আনা হচ্ছে। হবিগঞ্জে পৌঁছানোর পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

সূত্র: কালের কণ্ঠ