সিল্কসিটিনিউজ ডেস্ক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের লসনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে সাতগাঁও হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩ জনকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাভিদ বলেন, রাত সোয়া ৯টার দিকে ৩ জনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই ৩ জনের মৃত্যু হয়। তাদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। একজনের পা ভেঙে গেছে। নিহতদের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। এখনো তাদের কোনো স্বজন আসেননি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র: ঢাকা পোস্ট









