মোহনপুর প্রতিনিধি:
মোহনপুর উপজেলার খয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গোপনে ম্যানেজিং কমিটির গঠনে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে শিক্ষার্থী অভিভাবক খয়রা গ্রামের আব্দুল করিম মন্ডল, মাইনুল ইসলামসহ ১০জন স্বাক্ষরিত লিখিত অভিযোগ জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, খয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির গঠনে প্রধান শিক্ষক আলতাফ সরকার কোনো প্রকার প্রচার-প্রচারণা ছাড়াই এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ও অভিভাবক সদস্যদের না জানিয়ে কৌশলে এবং তফশিল গোপন করে ম্যানেজিং কমিটি গঠন করার চেষ্ঠা করছেন। প্রধান শিক্ষক নিজের নিকটাত্মীয় এবং পছন্দের ব্যাক্তিদের কমিটিতে অওতাভূক্ত করতে বিভিন্নভাবে জোর তদবির চালাচ্ছেন।

অভিযোগকারী আব্দুল করিম মন্ডল সিল্কসিটি নিউজকে জানান, ইতিপূর্বে প্রধান শিক্ষক আলতাফ সরকার অভিভাবক সদস্যদের না জানিয়ে গোপনে ম্যানিজিং কমিটি গঠন করেছেন। প্রধান শিক্ষকের সেচ্ছাচারিতার ও দূর্নীতির কারণে নিয়মিত শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছেন ।
অভিযোগকারী আনজু আরা বেগম বলেন, প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে উপস্থিত হন না। মাঝে মধ্যে স্কুলে আসেন এবং ছাত্র-ছাত্রীদের ক্লাস নেওয়ার কথা বললে প্রধান শিক্ষক ক্লাস রুমে গিয়ে ছাত্র-ছাত্রী ভয়ভীতি দেখান ও বেত দিয়ে মারপিট করে, প্রধান শিক্ষকের ভয়ে মুখ খুলেন না স্কুলের ছাত্র-ছাত্রীরা।
এ বিষয়ে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন সাথে যোগযোগ করা হলে তিনি জানান,বিষটি তদন্ত করে সরকারি বিধি-মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।
স/আর










