সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
বিচিত্র

মৃত দুই শিশুর প্রাণ ফেরাবে পুকুর! ‘কেরামতি’ দেখতে উপচে পড়ল ভিড়

নিউজ ডেস্ক২৪ জুন ২০১৮২ মিনিট পড়া
মৃত দুই শিশুর প্রাণ ফেরাবে পুকুর! ‘কেরামতি’ দেখতে উপচে পড়ল ভিড়

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জলে ডোবা দুই শিশুকে মৃত ঘোষণা করলেন চিকিৎসক। কিন্তু তাতেও আশা না ছেড়ে দুই শিশুর জীবন ফেরানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা চলল ঝাড়ফুঁক। কুসংস্কার এখনও মানুষকে কীভাবে গ্রাস করে রেখেছে, তা ফের প্রমাণিত হল দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থানার অন্তর্গত মটেরদিঘি গ্রামে।

মৃত শিশু দু’টির নাম নমিতা গাইন(৫) ও পুষ্পেন গাইন(৫)। তারা সম্পর্কে ভাইবোন।

স্থানীয় বাসিন্দা দুই ভাই গণেশ গাইন ও কার্তিক গাইনের দুই সন্তান নমিতা ও পুষ্পেন এদিন সকাল থেকেই আচমকা নিখোঁজ হয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে তাদের দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় মানুষজন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় মটেরদিঘি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু চিকিৎসকদের সেই কথায় বিশ্বাস করতে চাননি পরিবারের লোকেরা। ফলে সন্তানদের দেহে প্রাণের সঞ্চার করতে তারা স্থানীয় এক গুনিনের দ্বারস্থ হন।

শিশু দু’টি জলে ডুবে মারা গিয়েছে শুনে সেখানেই হাজির হন ওই গুনিন। এবার শুরু হয় তাঁর কেরামতি। মৃত শিশু দু’টিকে ফের গলা পর্যন্ত জলে ডুবিয়ে রেখে চলে মন্ত্রপাঠ ও তুকতাক। পাশাপাশি চলে জল বাঁধা, জলে কামান দাগা-সহ আরও কত কী! গুনিনের এই সমস্ত কারসাজি দেখতে প্রচুর মানুষ ভিড় করেন সেখানে।

কিন্তু দীর্ঘ চার পাঁচ ঘণ্টার প্রচেষ্টার পরও মৃত শিশু দু’টির প্রাণ ফেরাতে সক্ষম হননি তিনি। শেষ পর্যন্ত ওই গুনিন অবশেষে বলেন, “একবার দেহ জল থেকে তুলে নিয়ে গেলে তাতে আর প্রাণ ফেরানো যায় না। তবু আমি একটু চেষ্টা করে দেখলাম।’’