সদ্য প্রকাশিত
অন্যান্য

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক৬ মে ২০২৩১ মিনিট পড়া
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

সিল্কসিটি নিউজ ডেস্ক:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার পাকুল্যা নামক স্থানে নুরুল ইসলাম (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার সকালে পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি যানে চাপা পড়ে তার মৃত্যু হয়।

নুরুল ইসলাম পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলার বারোপাখী গ্রামের আবু তালেবের ছেলে।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোল্লা টুটুল জানান, আইনি পক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র; কালের কণ্ঠ