সদ্য প্রকাশিত
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে যে ১০টি বিষয় জানবেন দর্শকের তুমুল আগ্রহে বাড়ছে ‘দার-ই-নিজাত’-এর পর্বসংখ্যা ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের মেক্সিকোতে আবারও সাংবাদিক হত্যা আকস্মিক সফরে ইউক্রেনে প্রিন্স হ্যারি
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাজ্য

নিউজ ডেস্ক১৫ জুন ২০২৫১ মিনিট পড়া
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাজ্য

সিল্কসিটিনিউজ ডেস্ক:

উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম মোতায়েন করছে যুক্তরাজ্য। এমনটা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গতকাল শনিবার (১৪ জুন) কানাডায় গ্রুপ অব সেভেন (জি৭) সম্মেলনে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

কিয়ার স্টারমার বলেন, যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জামগুলো ‘আঞ্চলিক জরুরি সহায়তা’ দিতে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে।

প্রধানমন্ত্রীর এক মুখপাত্র জানান, গত শুক্রবার সকালে ওই অঞ্চলের পরিস্থিতি অবনতির দিকে যাওয়ার বিষয়টি স্পষ্ট হলে ব্রিটিশ বাহিনী প্রস্তুতি নেয়া শুরু করে। যুক্তরাজ্যের ঘাঁটি থেকে অতিরিক্ত জ্বালানি সরবরাহকারী বিমান পাঠানো হয়েছে। এছাড়াও আরও যুদ্ধবিমান পাঠানো হবে।

এদিকে, ইরান ও ইসরায়েলের উত্তেজনার বিষয়টি নিয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার। প্রধানমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের ‘গুরুতর উদ্বেগজনক পরিস্থিতি’ নিয়ে এই দুই নেতা আলোচনা করেছেন। চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তা নিয়ে একমত হয়েছেন তারা।