সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

ভোলায় ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ ২ দস্যু নিহত

নিউজ ডেস্ক১৪ আগস্ট ২০১৯১ মিনিট পড়া
ভোলায় ত্রিমুখী ‘বন্দুকযুদ্ধে’ ২ দস্যু নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভোলার মেঘনা পাড়ে দুই দস্যু গ্রুপ ও পুলিশের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত হয়েছেন।

বুধবার (১৪ আগস্ট) ভোরে ভোলা সদরের দক্ষিণ রাজাপুর ৪নং ওয়ার্ডে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতদের দুই দস্যুর নাম-পরিচয় জানা যায়নি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, আধিপত্য বিস্তার নিয়ে মেঘনা পাড়ে দুই গ্রুপ দস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে ত্রিমুখী বন্দুকযুদ্ধের এক পর্যায়ে দস্যুরা ট্রলার নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, এক রাউন্ড গুলি ও দুইটি রাম দাসহ গুলিবিদ্ধ দুই দস্যুর মরদেহ উদ্ধার করে।