সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
অপরাধ ও দুর্নীতি

ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি : গ্রেপ্তার ৬১

নিউজ ডেস্ক৯ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি : গ্রেপ্তার ৬১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীতে ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে মোবাইল সিম বিক্রির সঙ্গে জড়িত প্রতারকচক্রের ৬১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বুধবার রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূইয়া জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের বিপুল সংখ্যক ফরমেট, সিম, ল্যাপটপ, কম্পিউটার ও প্রিন্টার উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, বিকেলে প্রেস বিফিংয়ে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

সূত্র:রাইজিংবিডি