সদ্য প্রকাশিত
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে যে ১০টি বিষয় জানবেন দর্শকের তুমুল আগ্রহে বাড়ছে ‘দার-ই-নিজাত’-এর পর্বসংখ্যা ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের মেক্সিকোতে আবারও সাংবাদিক হত্যা আকস্মিক সফরে ইউক্রেনে প্রিন্স হ্যারি
আন্তর্জাতিক

ভারতের আয়কর বিভাগের অদ্ভুত কাণ্ডে ঘুম হারাম পরিচ্ছন্নতাকর্মীর

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া
ভারতের আয়কর বিভাগের অদ্ভুত কাণ্ডে ঘুম হারাম পরিচ্ছন্নতাকর্মীর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কোটি টাকার কথা কানে শুনলেও কখনো চোখে দেখার সৌভাগ্য হয়নি। পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করে মাসে আয় করেন ১৫ হাজার টাকা। তাতেই কোনো মতো সংসার চালান। উত্তরপ্রদেশের আলিগড়ের এমনই এক ব্যক্তিকে ৩৩ কোটি ৮৮ লাখ টাকার আয়কর নোটিশ পাঠিয়েছে ভারতের আয়কর বিভাগ।  সেই ব্যক্তির নাম করণ বাল্মীকি।

আর ওই নোটিশে আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকারি দপ্তর থেকে এমন চিঠি পেয়ে ঘুম নাই হয়ে গেছে করণের।

জানা গেছে, আলিগড়ের স্টেট ব্যাঙ্কের খাইর শাখার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত করণ। মাসে বেতন পান মোট ১৫ হাজার টাকা। যুবকের দাবি, গত ২৯ মার্চ আয়কর দপ্তরের তরফে তার কাছে একটি নোটিশ আসে। যেখানে বলা হয়, ৩৩ কোটি ৮৮ লক্ষ ৮৫ হাজার ৩৬৮ টাকার লেনদেন করেছেন করণ। ৩১ মার্চের মধ্যে এই নোটিশের জবাবদিহি করতে বলা হয়েছে ওই যুবককে।

চিঠিচি নিয়ে ৩১ মার্চ আয়কর বিভাগের অফিসে যান করণ। সেখানকার সরকারি কর্মকর্তারা তাকে পরামর্শ দেন, এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করার। তবে থানায় গেলে পুলিশ সেই অভিযোগ নিতে রাজি হননি। এই অবস্থায় কি করা উচিত- তা ভেবে কূল পাচ্ছেন না ওই পরিচ্ছন্নতাকর্মী। আয়কর দপ্তর থেকেও এই বিষয়ে কোনো সমাধান মেলেনি।

তবে ভারতের আয়কর বিভাগের এমন উদ্ভট নোটিশ অবশ্য প্রথমবার নয়।

এর আগে মধ্যপ্রদেশের এক ডিম বিক্রেতাকে ৫০ কোটি টাকার নোটিশ পাঠিয়েছিল আয়কর বিভাগ। উত্তরপ্রদেশের আলিগড়ের এক ফলের রস বিক্রেতা সাড়ে ৭ কোটি টাকার আয়কর নোটিশ পান। এছাড়া এক তালা বিক্রেতাকে ১১ কোটির নোটিশ পাঠাতে দেখা যায় দেশের আয়কর বিভাগকে।

 

সূত্র: যুগান্তর