
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান গত ২৪ ঘন্টায় (২৯ এপ্রিল ) ৩৫ জনকে আটক করেছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আরএমপির সূত্রে জানাযায়, আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১ জন, রাজপাড়া থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ৩ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৭ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ১৫ জনকে আটক করে। এর মধ্যে ১৫ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৭ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রে আরো জানাযায়,মাদক মামলায় আটককৃত আসামীদের কাছ থেকে ১১ গ্রাম হেরোইন ও ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
এস/আই









