সিল্কসিটি নিউজ ডেস্ক:
হবিগঞ্জের বাহুবল উপজেলার মৌরি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়ন্ত পাল (৪২) নামে এনজিও আশার এক কর্মীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের জ্যোতির্ময় পালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে মৌরি গ্রামে নিজ বাড়িতে একটি ফ্যান মেরামত করছিলেন জয়ন্ত। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের লোকজন জানান, জয়ন্তর ছোটভাইকে দেখার জন্য লোকজন বাড়িতে আসার কথা থাকায় তিনি ঘরের নষ্ট ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি মৌলভীবাজারের শমসেরনগরে এনজিও আশায় চাকরিরত ছিলেন।’
বাহুবল মডেল থানার ওসি রাকিবুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করেন। সূত্র: কালের কণ্ঠ









