নিজস্ব প্রতিবেদক:
আগামী ১ ফেব্রুয়ারি রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে‘মিডিয়া কাপ’ ক্রিকেট টুর্নামেন্ট। চতুর্থবারের মতো সংবাদকর্মীদের নিয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ টুর্নামেন্ট।
এতে মোট ৬টি দল অংশ নিয়েছে। গত ১৫ জানুয়ারী নগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট হলরুমে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়। লটারির মধ্য দিয়ে প্রতিনিধিরা তাদের খেলোয়াড় বাছাই করেন। খেলোয়াড় বাছাই শেষে অনুশীলনের পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন তারা। এ নিয়ে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন রাজশাহীর সাংবাদিকরা। বিকেল হলেই দেখা যাচ্ছে হাতে ব্যাট-বল নিয়ে পুরোদমে অনুশীলন করছেন তারা। নগরীর বিভিন্ন মাঠে ৬টি দলই তাদের খেলোয়াড় নিয়ে অনুশীলন করছে।

টিমের প্রতিনিধিরা বলছেন, হাতে বেশি সময় নেই। অতি অল্প সময়ে মাঠে ভালো পারফ্রম করতে হবে। সব দলই সমান তালে অনুশীলন করে যাচ্ছে। টিস জার্নালিস্ট সিক্সার এর প্রতিনিধি ও সানশাইনের ব্যাবস্থাপনা সম্পাদক ইউনুস আলীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমি প্রত্যাশা করি আমার টিম জানালিস্ট সিক্সার খেলার মাঠে অনেক ভালো করবে। তারা অনুশীলনে অনেক ভালো করছে এবং খেলার মাঠেও ভালো পারফ্রম করবে। টিম বেজিং এডিটরস এর প্রতিনিধি রাশেদ রিপন জানান, আমি আশাবাদী টিম বেøজিং খেলার মাঠে চমক দেখাবেন।

এ সময় তিনি উল্লেখযোগ্য কয়েকটি খেলোয়াড়ের নাম তুলে ধরে বলেন ইতি পূর্বে তারা মাঠে অনেক ভালো খেলেছেন। আমি আশা করছি তারা এবারও ভালো খেলবে।খেলার মাঠে এক দল আর এক দলকে ছাড় দিবেন না বলে জানান দলের প্রতিনিধিরা।

অপরদিকে আরইউজে সভাপতি কাজী শাহেদের টিম মিডিয়া গøাডিয়েটরস, আহসান হাবীব অপুর টিম সুপার ফোকাস ও রফিকুল ইসলামের টিম জার্নালিস্ট ওয়ারিয়র্স পুরোদমে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন।
প্রসঙ্গত,‘মিডিয়া কাপ’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৮ ফেব্রুয়ারি। খেলায় রাজশাহীর ১০২ সংবাদকর্মীরা এতে অংশ নেবেন।
স/অ










