সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
চাকরি

বিএডিসি নবম গ্রেডে নেবে ৪১ জন

নিউজ ডেস্ক১৯ ফেব্রুয়ারি ২০২২১ মিনিট পড়া
বিএডিসি নবম গ্রেডে নেবে ৪১ জন

সিল্কসিটি ‍নিউজ ডেস্ক:

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮ পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন নেবে মোট ৭৮ জন। বিজ্ঞপ্তি অনুযায়ী পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ২০ ফেব্রুয়ারি, আবেদন করা যাবে আগামী ১৬ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনে ৮ পদের মধ্যে ৬টি নবম গ্রেডের, বাকি ২টি দশম গ্রেডের। নবম গ্রেডে ৪১ জন এবং দশম গ্রেডে নেওয়া হবে ৩৭ জন।

প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

আবেদনকারী প্রার্থীর বয়স ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স হতে হবে ৩২ বছর।

সূত্র: প্রথম আলো