সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

বাঘায় ৪৮ বোতল ফেনসিডিল, দুই মোটরসাইকেলসহ গ্রেফতার এক

নিউজ ডেস্ক৩ মার্চ ২০২২১ মিনিট পড়া
বাঘায় ৪৮ বোতল ফেনসিডিল, দুই মোটরসাইকেলসহ গ্রেফতার এক

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ বোতল ফেনসিডিল ও দুটি মোটরসাইকেলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল সাড়ে ৬ টায় দিকে উপজেলার মনিগ্রাম দক্ষিনপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক রবিন খান (২৫) উপজেলার মনিগ্রাম দক্ষিণপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে।

পুলিশ জানায়, উপজেলার মনিগ্রাম দক্ষিণপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে রবিন খান ও হরিরামপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে রিপন আহম্মেদ (২৬) একটি সাদা প্লাষ্টিকের ব্যাগে ৪৮ বোতল ফেনসিডিল নিয়ে আলাইপুর পদ্মা নদী বাধ এলাকা থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। তারা দুটি মোটরসাইকেল নিয়ে মনিগ্রাম দক্ষিণপাড়া এলাকায় পোছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন আহম্মেদ মোটরসাকেল ফেলে পালিয়ে গেলেও রবিন খানকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দুটি মোটরসাইকেল ও ৪৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতাকৃত রবিন খানসহ দুইজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জি/আর