সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

নিউজ ডেস্ক২০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
বাঘায় স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় স্ত্রীর উপর অভিমান করে স্বামী মিজান (৩০) আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার নওটিকা গ্রামের এ ঘটনা ঘটেছে।

 
জানা যায়, উপজেলার নওটিকা গ্রামের মোজাহার হোসেনের ছেলে মিজান (৩০) এর সাথে রাতে স্ত্রীর ঝগড়াা হয়। এক পর্যায়ে স্ত্রীর কথা সহ্য করতে না পেরে রাতেই বিষ পান করে মিজান। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ওই রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরপরই তার মৃত্যু হয়।

 
এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে শনিবার বিকেল ৫টায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
স/শ