সদ্য প্রকাশিত
রাজশাহী

বাঘায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে টিউবয়েল বিতরণ

নিউজ ডেস্ক২৬ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
বাঘায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে টিউবয়েল বিতরণ

বাঘা প্রতিনিধি:

রাজশাহীর বাঘায় বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষে বে-সরকারি সংস্থা মুসলিম এইড এর পক্ষে দরিদ্রদের মাঝে টিউবয়েল বিতরণ করা হয়েছে।

 
শুক্রবার  সকাল ১০টায় মুসলিম এইড বাঘা শাখার ম্যানেজার শাজাহান আলীর সভাপতিত্বে ও পরিচালনায় আয়োজিত টিউবয়ের বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম।

 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকরুর হাসান বাবলু , বাঘা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বে-সরকারি সংগঠন স্ব-উন্নয়নের বাঘা শাখার প্রকল্প কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, মুসলিম এইড বাঘা শাখার সুপার ভাইজার আব্দুল কায়েম, নার্গিস  আক্তার প্রমুখ।

 

১৪টি টিউবয়েল বিতরনে ব্যায়  হয়েছে এক লক্ষ ২৬ হাজার টাকা। এর অর্থ যোগান দিয়েছেন মুসলিম এইড  ইউ.কে।

স/অ