সদ্য প্রকাশিত
নাটোর

বাগাতিপাড়ায় জাতীয় পার্টির আনন্দ মিছিল

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
বাগাতিপাড়ায় জাতীয় পার্টির আনন্দ মিছিল

বাগাতিপাড়া প্রতিনিধি:

নাটোর জেলা জাপা সভাপতি মজিবর রহমান সেন্টু কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হওয়ায় বাগাতিপাড়ায় আনন্দ মিছিল, আলোচনা সভা ও মিষ্টি বিতরন করেছে স্থানীয় জাতীয় পাটি।

 

বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলা জাতীয় পার্টির মালঞ্চি বাজারে অবস্থিত অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে আনন্দ মিছিলটি গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

 

সভায় উপজেলা জাপা সভাপতি শমসের আলীর সভাপতিত্বে ও জেলা জাপা’র যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট সোহেল রানার পরিচালনায় বক্তব্য দেন জেলা জাপা সিনিয়র সহ সভাপতি আশরাফুল আলম খান ডাবলু, উপজেলা জাপা সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ছানা প্রমুখ।

 

পরে স্থানীয় নেতা-কর্মী ও সাধারন মানুষের মাঝে মিষ্টি বিতরন করা হয়।

স/ঈ