নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাগমারায় ধান কাটাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৫জন আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯টায় রাগমারার কুসুরপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, কুসুরপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে আব্বাস আলী (৫৫), আব্বাস আলীর স্ত্রী বেলী বিবি ও ছেলে আলতাব হোসেন (৩০), একই এলাকার হযর উল্লার ছেলে আয়ব আলী (৩৫) ও আনিসুর রহমানের স্ত্রী আতেজান বেগম (৩০) তারা সবাই একই এলাকার বাসিন্দা।
এদের মধ্যে আয়ব আলী ও আলতাব হোসেনের মাথায় হাসুয়ার কোপে গুরুত্ব যখম রয়েছে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম হোসেন সিল্কসিটি নিউজকে জানায়, এ ঘটনা আমারা জানা নাই। তবে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/আ










