প্রেস বিজ্ঞপ্তি:
বাগমারার ভবানীগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার বৃক্ষরোপন করা হয়েছে। গতকাল সকালে অফিস চত্বরে ফলদ বৃক্ষরোপনের মাধ্যমে এর উদ্বোধন করেন উপজেলা সাবরেজিস্ট্রার এসএম আব্দুল কুদ্দুস মিঞা।

এসময় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিসের কর্মকর্তা রফিকুল ইসলাম, কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, নকল নবিস সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রেজাউল করিম প্রমুখ। সাবরেজিস্ট্রি অফিসের আশপাশে অর্ধশত বিভিন্ন জাতের গাছ লাগানো হবে।
স/আর










