সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিশ্ব উষ্ণায়নের জেরে বিশ্বের বিভিন্ন প্রান্ত জলে ডুবে যেতে পারে৷ এমনটাই আশঙ্কা বেশ কয়েকদিন আগেই করেছিল নাসা৷ কিন্তু কোন কোন এলাকা সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হবে সেটিও এবার জানা যাবে নাসার একটি বিশেষ টুল মারফত৷
কিভাবে কাজ করবে এই বিশেষ অ্যাপটি?

গবেষকরা জানিয়েছেন, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এবং যে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী ঘুরছে সেটির সম্পূর্ণ তথ্য সংগ্রহ করবে এই টুলটি৷ সেই তথ্যের উপর নির্ভর করেই এই টুলটি কাজ করবে৷ এর পাশাপাশি কোন শহরে হিমবাহ রয়েছে, কখন কি পরিমাণে হিমবাহ গলছে কোন শহরে সেই সংক্রান্ত সমস্ত তথ্য দেখা যাবে এই টুলে৷ যার ফলে আগে থেকেই সেই শহরকে সতর্কবার্তা পৌঁছে দিতে পারবে নাসা৷
এছাড়াও সমুদ্রস্তরের উপরও বিশেষ লক্ষ রাখবে এই টুলটি৷ সমুদ্রের জলস্তর ওঠানামা করছে কি না সেটিও দেখা যাবে এই বিশেষ টুলটির মাধ্যমে৷ ইতিমধ্যেই ওই টুলটি থেকে জানা যাচ্ছে, গ্রীণল্যান্ডের বরফ গলছে৷ যার ফলে লন্ডনের সমুদ্রস্তর বাড়তে পারে৷ এরফলে লন্ডনে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে নাসা৷










