সিল্কসিটিনিউজ ডেস্ক:
ফেসবুক লাইভে বান্ধবীর সঙ্গে শরীরী সম্পর্কে লিপ্ত হলেন এক যুবক! বান্ধবী অবশ্য ঘুনাক্ষরেও এ সব জানতেন না। পরে ঘটনা জানাজানি হতেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে জানা যাচ্ছে, কেরলের ২৩ বছরের যুবক লিনু ওই মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মাস ছয়েক ধরে। জানা গিয়েছে ওই মহিলা বিবাহিত। তাঁর সন্তানও রয়েছে। তবে তিনি বর্তমানে স্বামীর সঙ্গে থাকেন না। লিনু ওই মহিলার বাড়িতে নিয়মিত যেতেন। থাকতেনও। তিনি ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁরা নিয়মিতই শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন।

জানা গিয়েছে, যেদিন ওই ফেসবুক লাইভের ঘটনা ঘটে, সেদিন লিনুর কাণ্ডের কোনও আঁচ পাননি তাঁর বান্ধবী। তিনি জানতেন, মোবাইলে ভিডিও করা হচ্ছে। কিন্তু লিনু সরাসরি ফেসবুকে লাইভ করে দেন তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তগুলি।
পুলিশের কাছে লিনুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ওই মহিলা। লিনুকে আটক করেছে পুলিশ। তিনি স্বীকার করেছেন ফেসবুক লাইভ করার ঘটনাটি। জানিয়েছেন, ‘লাইক’ পাওয়ার লোভেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।
যদিও পুলিশ সন্দেহ করছে ঘটনাটা এত সরল নয়। লিনুর মোবাইল ঘেঁটে মিলেছে দু’জনের ঘনিষ্ঠ মুহূর্তের অসংখ্য ভিডিও। কাজেই কোনও অন্য উদ্দেশ্যে লিনু এই কাজ করছিলেন কি না, সে ব্যাপারটা খতিয়ে দেখতে চায় পুলিশ। পুলিশের আশঙ্কা, ওই মহিলার উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই এ কাজ করেছেন লিনু।










