সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

ফটোসাংবাদিক মুকুলের স্ত্রীর মৃত্যুতে আরইউজে’র শোক

নিউজ ডেস্ক১০ মার্চ ২০২১১ মিনিট পড়া
ফটোসাংবাদিক মুকুলের স্ত্রীর মৃত্যুতে আরইউজে’র শোক

সংবাদ বিজ্ঞপ্তি:

দৈনিক রাজশাহী সংবাদের ফটোসাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুলের স্ত্রী শরিফা খাতুনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)।

বুধবার এক শোকবার্তায় আরইউজে সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানজিমুল হক গভীর শোকপ্রকাশ করেন।

আরইউজে সভাপতি এবং সাধারণ সম্পাদক ফটোসাংবাদিক মুকুলের স্ত্রী শরিফা খাতুনের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স/আর