সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
মিডিয়ার সংবাদ

ফটোসাংবাদিক আসাদকে হত্যার হুমকি: রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের নিন্দা

নিউজ ডেস্ক২৭ মার্চ ২০১৮১ মিনিট পড়া
ফটোসাংবাদিক আসাদকে হত্যার হুমকি: রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের নিন্দা

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের সহ-সভাপতি ও ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি ফটোসাংবাদিক আসাদুজ্জামান আসাদকে হত্যার হুমকি প্রদানে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন মেট্রোপলিটন প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। সেই সাথে হুমকি প্রদানকারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তারা।

মঙ্গলবার মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে ক্লাবের সভাপতি মোমিনুল ইসলাম বাবু, সহসভাপতি জাবীদ অপু, যুগ্ম-সাধারণ সম্পাদক যথাক্রমে মামুন-অর-রশিদ, রাশেদ রিপনসহ সদস্যবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

সাংবাদিকবৃন্দ অবিলম্বে আসাদুজ্জামান আসাদের জমিজমা সংক্রান্ত মিথ্যা মামলা প্রত্যাহার ও হত্যার হুমকিদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।
স/শ