নলডাঙ্গা প্রতিনিধি:
গত ১৫ ফেব্রুয়ারি সকাল ১১ টায় নলডাঙ্গা উপজেলা খাদ্য গোডাউন মাঠে ২৬টি স্টলে পশু-পাখির প্রদর্শন করান স্থানীয় খামারিরা। এসময় এক যুবক একটি দেশি টিয়া পাখি প্রদর্শণীতে নিয়ে আসে।
পাখিটি প্রদর্শণী মেলার ২৫ নম্বর স্টলে নিয়ে আসেন সুমন নামের এক যুবক। বিষয়টি বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন-বিবিসিএফ-এর নজরে আসে। পরে সেখান বন্য পাখিটিকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বিবিসিএফ-এর একটি দল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকতা সুখময় সরকার। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান আসাদ। ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুকুর, সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মুকু, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশল-বিবিসিএফ-এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ফজলে রাব্বী, বিবিসিএফ নাটোর জেলা কমিটির প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ।
জি/আর









