সিল্কসিটিনিউজ ডেস্ক:
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলাম শহরে বিষাক্ত অ্যালকোহল পানে ১০ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে ঝিলাম শহরের খ্রিস্টান কলোনিতে এ ঘটনা ঘটে বলে দেশটির সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়। কলোনিটি অ্যালকোহল উৎপাদনের জঘন্য স্থান হিসেবে পরিচিত।
খবরে বল হয়, বৃহস্পতিবার দিনগত রাতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে ‘শারাব ঘাট’ নামে অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়।
সূত্র: বাংলা নিউজ










