সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

নৌবাহিনীর অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আটক ১

নিউজ ডেস্ক১১ এপ্রিল ২০২৫১ মিনিট পড়া
নৌবাহিনীর অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ আটক ১

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কুতুবদিয়ায় দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দিল মোহাম্মদ রায়হান নামের একজনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দেশের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আকবর বলী পাড়া এলাকায় একটি বাড়িতে অবৈধ অস্ত্রের সন্ধানে অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে দিল মোহাম্মদ রায়হানকে আটক করা হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র (পিস্তল), ৩ রাউন্ড তাজা গোলা ও ৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও গোলাসহ আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।

সূত্র: যুগান্তর