সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
আন্তর্জাতিক

নোবেল নিয়ে অবশেষে নীরবতা ভাঙ্গলেন বব ডিলান

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
নোবেল নিয়ে অবশেষে নীরবতা ভাঙ্গলেন বব ডিলান

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মার্কিন গায়ক ও গীতিকার বব ডিলান অবশেষে তার নোবেল প্রাপ্তির বিষয়ে নীরবতা ভেঙ্গেছেন। সাহিত্যের নোবেল প্রাপ্তির প্রায় দুই সপ্তাহের বেশি সময় পর প্রতিক্রিয়ায় ডিলান বলেছেন, ওই পুরস্কারের ঘোষণা তাকে বাকরুদ্ধ করে দিয়েছিল।

 

নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছেন, বব ডিলান টেলিফোন করে তাদের জানিয়েছেন, সাহিত্যে নোবেল প্রাপ্তিতে তিনি সম্মানিত বোধ করেছেন এবং ওই পুরস্কার তাকে বাকরুদ্ধ করে দিয়েছিল।

 

তবে ডিসেম্বরে সুইডেনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি আসবেন কিনা, তা তিনি জানাননি।

 

যদিও জানা যাচ্ছে যে, যুক্তরাজ্যের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ডিলান বলেছেন, তিনি সশরীরেই পুরস্কার গ্রহণ করবেন। এই পুরস্কার প্রাপ্তির বিষয়টি অবিশ্বাস্য আর কল্পনার বাইরে ছিলও বলেও ওই সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন।

 

আমেরিকান সঙ্গীত ঐতিহ্যে নতুন ধরণের কাব্যিক গান যোগ করার জন্য এ বছর বব ডিলানকে সাহিত্যে নোবেল দেয়া হয়।

 

কিন্তু এ বিষয়ে দিনের পর দিন তাঁর নীরবতা নিয়ে অনেকের কাছেই প্রশ্ন তৈরি হয়।

 

কয়েকদিন আগে নোবেল কমিটির একজন সদস্য একে ‘অভব্য আচরণ’ বলে সমালোচনা করেন।

সূত্র: বিবিসি বাংলা