নিজস্ব প্রতিবেদক, নাটোর:
নাটোরে হামলা চালিয়ে তিন চা দোকানদারকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতা শাহরিয়ার রহমান রিয়নকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে দল থেকে বহিস্কার করে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোর এনএস সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার রহমার রিয়ন কলেজের মূল ফটকের সামনে একটি দোকানে বসে অপর একটি দোকানকার মোস্তফা হোসেনকে চা দিতে বলে। কিন্তু দোকানদার মোস্তফা অন্য দোকানে চা দিতে অস্বৃকীতি জানায়।

এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে এনএস কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহারিয়ার রহমান রিয়নের নেতৃত্বে ওই দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় চায়ের কেথলিতে থাকা গরম পানি দিয়ে তিন সহোদরকে ঝলসে দেয়।
পরে স্থানীয়রা একজোট হলে ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সদর থানা পুলিশ এবং জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স/বি










