সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
মিডিয়ার সংবাদ

নবীনদের বরণ করল রাবি প্রেসক্লাব

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৯২ মিনিট পড়া
নবীনদের বরণ করল রাবি প্রেসক্লাব

নিজস্ব প্রতিবেদক:

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মানিক রাইহান বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু নবীনদের উদ্দেশ্যে বলেন, যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয় অঙ্গনে এসেছো সেই স্বপ্ন বাস্তবায়নে তোমাদেরই প্রচেষ্টা চালাতে হবে। স্বপ্ন পূরণে ক্ষতিগ্রস্থ করতে পারে এমন পথগুলো যেমন মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ বিভিন্ন উগ্র পথ চিহ্নিত করে সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবে। তাহলেই লক্ষ্য অর্জনে সক্ষম হবে।

সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়ের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান বলেন, একজন বন্ধুই খারাপ পথে নিয়ে যেতে পারে। অন্যদিকে বন্ধুই ভালো পথে পরিচালিত করতে পারে। তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সচেতন থাকতে হবে নবীনদেও বলে মন্তব্য করেন তিনি। জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার হলুদ সাংবাদিকতা থেকে দূরে থেকে সত্য ন্যায়ের কথা লেখনির মাধ্যমে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতার বিভাগের সভাপতি অধ্যাপক আ-আল মামুন, একাত্তর টেলিভিশনের রাজশাহীর ব্যুরো প্রধান রাশিদুল হক রুশো, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান গোলাম রাব্বানী, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম তুষার, বর্তমান কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান রানা, নবীন শিক্ষার্থী সাজিদ আহসান আফ্রিদী, সানজানা শরিফ শ্রুতি প্রমুখ।

এদিকে নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য সম্পা সারকার। শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্লাবের নিজস্ব বর্ষ পঞ্জিকা দিয়ে বরণ করা নেওয়া হয়।

স/অ