সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

নগরীতে মাদকদ্রব্য উদ্ধার  গ্রেফতার ২৫ 

নিউজ ডেস্ক২৪ আগস্ট ২০২২১ মিনিট পড়া
নগরীতে মাদকদ্রব্য উদ্ধার  গ্রেফতার ২৫ 

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযান চালিয়ে  গত ২৪ ঘন্টায় (২৩ আগস্ট )২৫ জনকে আটক করেছে । রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  তাদের আটক করে ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ২ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ৩ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ২ জন, পবা থানা ৩ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ  ১ জনকে আটক করে। যার মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১১ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময়  মাদক মামলায় আটক অভিযুক্ত  আসামিদের কাছ থেকে  ৭৩.৮০ গ্রাম হেরোইন ও ১৪ পিস ইয়াবা ও ১০ লিটার দেশীমদ উদ্ধার হয়।

জে/এইচ