
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় (২১ আগস্ট ) ৩৪ জনকে আটক করে । রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ।
বিজ্ঞপ্তিতে জানানো হয় , আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ৫ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ২ জন, শাহমখদুম থানা ১ জন, এয়ারপোর্ট থানা ১ জন, পবা থানা ৫ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে। এর মধ্যে ১৪ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৫ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসময় মাদক মামলায় আটক অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২৩.৭ গ্রাম হেরোইন, ৪৭ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয় ।
জে/এইচ









