সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৮

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০২২১ মিনিট পড়া
নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৮


নিজস্ব প্রতিবেদক: 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় (৩০ আগস্ট) ২৮ জনকে আটক করেছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রফিকুল আলম এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৮ জন, রাজপাড়া থানা ৩ জন, চন্দ্রিমা থানা ৪ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, দামকুড়া থানা ৩ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে। এর মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ এবং অন্যান্য অপরাধে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসময় মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২৪.৭ গ্রাম হেরোইন, ১০ পিস ট্যাপেন্টাডল, ৫৮ লিটার দেশীয় চোলাইমদ, ১৫ বোতল এ্যালকোহল, ১০ লিটার পঁচ্ইু ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

এস/আই