সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৯

নিউজ ডেস্ক২৬ আগস্ট ২০২২১ মিনিট পড়া
নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৯

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে  গত ২৪ ঘন্টায় (২৫ আগস্ট) ২৯ জনকে আটক করেছে। আরএমপির থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৪ জন, রাজপাড়া থানা ৮ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ২ জন, শহমখদুম থানা ৩ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে । যার মধ্যে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে আটক করা হয়েছে ।

এসময়  মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৬৮.৫৫ গ্রাম হেরোইন, ২৮ পিস ইয়াবা, ৪০ পিস ট্যাপেন্টাডল ও ৩৬ বোতল এ্যালকোহল উদ্ধার করেন ।

জে/এইচ