সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
রাজশাহীর খবর

রাজশাহীতে অটোরিকশা চাপায় বৃদ্ধের মৃত্যু

নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
রাজশাহীতে অটোরিকশা চাপায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় ইয়াসিন আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

তিনি মহানগরীর হেতেম খাঁ কারিগরপাড়ার মৃত মোরশেদ খানের ছেলে।

মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান জানান, ইয়াসিন আলী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এক পর্যায়ে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশা পেছন থেকে তাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে ঘটনার পরে অটোরিকশা নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হবে। এছাড়া এ ঘটনায় বোয়ালিয়া থানায় মামলা হবে বলেও জানান ওসি।

স/আ