সদ্য প্রকাশিত
রাজশাহী

দ্বিমুখী চাপে দেশ ছাড়েন হা-মিম আহমেদ: কানাডায় চেয়েছেন

নিউজ ডেস্ক৪ জুন ২০২৬২ মিনিট পড়া
দ্বিমুখী চাপে দেশ ছাড়েন হা-মিম আহমেদ: কানাডায় চেয়েছেন

নিজস্ব প্রতিবেদক:
কানাডায় আশ্রয় প্রার্থনা করে দাখিল করা এক বিবরণীতে হা-মিম আহমেদ নামের এক ব্যক্তি দাবি করেছেন, রাজনৈতিক সম্পৃক্ততা ও বিভিন্ন পক্ষের হুমকির মুখে পড়ে তাকে পরিবারসহ বাংলাদেশ ছাড়তে হয়েছে।

তার বক্তব্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে এক আওয়ামী লীগ ঘনিষ্ঠ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও আর্থিক লেনদেনের দায়িত্ব পালন করতেন।

এ কারণে নজরদারি ও হুমকির মুখে পড়েন বলে অভিযোগ করেন তিনি।

বিবরণীতে উল্লেখ করা হয়, তার স্ত্রী ও সন্তানকে শারীরিকভাবে নির্যাতনের ঘটনাও ঘটে। এতে তার স্ত্রীর হাত ভেঙে যায় এবং সন্তানের মাথায় আঘাত লাগে। পরে তিনি স্থানীয় কাউন্সিলরের কাছে সহায়তা চাইলে উল্টো চাঁদা দাবি, মাদক মামলায় ফাঁসানোর হুমকি এবং রাজনৈতিকভাবে হয়রানির অভিযোগ তোলেন।

এছাড়া, ২০২৪ সালের নির্বাচনের আগে ও পরে তার ওপর হামলা, মোটরসাইকেল চুরি, ছুরিকাঘাতের চেষ্টা এবং থানায় অভিযোগ গ্রহণ না করার ঘটনাও তুলে ধরা হয়। তিনি দাবি করেন, একপর্যায়ে তাকে ‘জামায়াত-শিবিরের এজেন্ট’ হিসেবে অপপ্রচার চালানো হয়।

পরিস্থিতি চরম আকার ধারণ করলে ২০২৪ সালের ২০ জুলাই কানাডার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন বলে জানান হা-মিম আহমেদ। তার অভিযোগ, দেশ ছাড়ার আগের রাতেও তাকে অনুসরণ করা হয় এবং বিমানবন্দরে যাওয়ার জন্য ভাড়া করা গাড়িতে হামলার ঘটনাও ঘটে।

এদিকে, তার গ্রামের বাড়ি নিয়েও আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ ও প্রাণনাশের হুমকির অভিযোগ করা হয়েছে আশ্রয় মামলার ওই বিবরণীতে।