সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
অপরাধ ও দুর্নীতি

দুর্গাপুরে অনিয়ম-দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষ বরখাস্ত

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০২২২ মিনিট পড়া
দুর্গাপুরে অনিয়ম-দুর্নীতির অভিযোগে কলেজ অধ্যক্ষ বরখাস্ত
কলেজ অধ্যক্ষ। ফাইল ছবি
কলেজ অধ্যক্ষ। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়ীয়া শহীদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজের এক অধ্যক্ষকে আমিনুল অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বহিস্কার করা হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) কলেজের পরিচালনা পর্ষদ তাকে বহিষ্কার করেন।

বহিষ্কার অধ্যক্ষের নাম আমিনুল ইসলাম। তিনি উপজেলার কাঁঠালবাড়ীয়া শহীদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করেন।

বহিষ্কারাদেশ সূত্রমতে জানা যায়, ২০১৯ সালের ২২ জুন কাঁঠালবাড়ীয়া শহীদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন আমিনুল ইসলাম। এরপর থেকেই বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও শিক্ষকদের সাথে অশালীন আচরণ শুরু করেন তিনি। এমনকি কলেজ তহবিল থেকে বিভিন্ন বিল ভাউচার দেখিয়ে লক্ষ লক্ষ টাকা লুটপাটেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে কাঁঠালবাড়ীয়া শহীদ আবুল কাশেম স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি আশরাফ আলী জানান, অনিয়ম, দুর্নীতি ও শিক্ষকদের সাথে অশালীন আচরণের অভিযোগে একাধিকবার পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব না পাওয়ায় আমিনুল ইসলামকে অধ্যক্ষ পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, কলেজ পরিচালনা পর্ষদের এই এডহক কমিটি তাকে বহিষ্কার করার ক্ষমতা রাখেন না। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি কাউকে কিছু না জানিয়ে ব্যক্তিগত আক্রোশবশত সাময়িক বরখাস্ত করেছেন। তবে ওই চিঠি তিনি এখনো হাতে পাননি বলে জানান। এসময় বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের ঘটনাটিও মিথ্যা বানোয়াট বলে দাবি করেন তিনি।

জি/আর