সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

দুদকের মামলায় স্বাস্থ্যের আজাদ ও রিজেন্ট শাহেদের বিচার শুরু

নিউজ ডেস্ক১২ জুন ২০২২১ মিনিট পড়া
দুদকের মামলায় স্বাস্থ্যের আজাদ ও রিজেন্ট শাহেদের বিচার শুরু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লাইসেন্সের মেয়াদ না থাকার পরও কোভিডের নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য চুক্তি করে ‘সরকারি অর্থ আত্মসাতের’ মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) আবুল কালাম আজাদ এবং রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ ছয়জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালদের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান রোববার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ৪ জুলাই দিন ঠিক করে দিয়েছেন।

অভিযোগ গঠনের শুনানিতে আসামিদের অভিযোগ পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। আসামিদের পক্ষে অব্যাহতির আবেদন করা হলেও বিচারক তা নাকচ করে দেন।

আবুল কালাম আজাদ কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, আমি তো কোনো দোষ করিনি, তা হলে অভিযোগ গঠন করা হবে কেন?

রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর তখন বলেন, এটি আইনের প্রসিডিওর। মামলায় সাক্ষ্য হবে, তার পর রায় হবে।

সূত্র: যুগান্তর