সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

দিদারসহ আটক সকলের মুক্তি চেয়ে মানববন্ধন

নিউজ ডেস্ক৩০ মে ২০২০১ মিনিট পড়া
দিদারসহ আটক সকলের মুক্তি চেয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:


বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে ও দিদার সহ আটক সকলের মুক্তি চেয়ে মানববন্ধন করেছেন রাষ্ট্রচিন্তা রাজশাহী ইউনিট নামে একটি সংগঠন।

আজ শনিবার সকাল ১১ টার দিকে নগরীর জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক সোনালী সংবাদের সাংবাদিক মাহমুদ জামান কাদেরী, মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক ও ডক্টর আমিরুল ইসলাম।

মানববন্ধনে ৪ জন উপস্থিত ছিলেন।

স/আ