জাতীয়

থানায় ঢুকে পুলিশকে মারধর, যুব জামায়াতের আরো ২ নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক৫ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাইবান্ধার পলাশবাড়ীতে থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের ওপর হামলায় ঘটনায় করা মামলায় যুব জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দিঘলকান্দি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন পলাশবাড়ী যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশ (৩৫) ওরফে পলাশ আহমেদ। তিনি পৌর শহরের উদয়সাগর গ্রামের নুর মোহাম্মদের ছেলে এবং মামলার এজাহারভুক্ত প্রধান আসামি।
আরেকজন পৌর যুব জামায়াতের সাবেক সেক্রেটারি গোলজার রহমান (৩৪)। তিনি পৌর শহরের বৈরী হরিণবাড়ী গ্রামের মধু মিয়া ছেলে এবং ৪ নম্বর আসামি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ার আলম খান বলেন, এ নিয়ে এই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলো।

‌ওসি জানান, গত ২৫ মার্চ রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী উপজেলা জামায়াতের যুব বিভাগের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশসহ কয়েকজন থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের আহত করেন।

এ ঘটনায় এএসআই রুহুল আমিন বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।