মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর উপজেলা প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আবদুল্লাহ।
মঙ্গলবার বিকাল ৩টায় তিনি মোহনপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে যান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রভাষক সাদিকুল ইসলাম স্বপন। পরে তুষার আবদুল্লাহ মোহনপুর উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন সময় টিভির রাজশাহী ব্যুরো প্রধান ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (আরটিজেএ) ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান পাপ্পু, মোহনপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেল, যুগ্ম সম্পাদক রতন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক রিপন আলী, সুমন আলীসহ আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, আল মামুনুর রশিদ, মার্শাল আট প্রধান প্রশিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।

স/শা










