সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটনা ঘটেছে। বুধবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সর্বশেষ (বিকেল ৪টা) পাওয়া খবর অনুযায়ী, এখনো দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। এতে সায়েন্সল্যাব মোড় ও আশপাশের এলাকার সড়কে যান চলচাল বন্ধ হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্ররা একটি বাস ভাঙচুর করেন। এর পরপরই সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ ঘটনায় এখন পর্যান্ত আহত হয়ে চার শিক্ষার্থী ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসা নিতে এসেছেন বলে ঢামেক সূত্রে জানা গেছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

তবে বিকেল ৪টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছিল। পুরো এলাকায় শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সূত্র: কালের কণ্ঠ