সিল্কসিটিনিউজ ডেস্ক:
জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় পাক গোলাবর্ষণ অব্যাহত। সেনা সূত্রে খবর, মঙ্গলবার পাকিস্তান রেঞ্জার্স-এর মর্টার হানায় সাম্বা জেলায় মৃত্যু হয়েছে এক কিশোরীর। আহত হয়েছেন তিন গ্রামবাসী। এই হামলার পাল্টা জবাব দিচ্ছেন বিএসএফ জওয়ানরা।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এ দিন সকালে থেকেই নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় যথেচ্ছ গোলাবর্ষণ শুরু করে পাক রেঞ্জার্স। রামগড় সেক্টরের ভারতীয় সেনা চৌকি ছাড়াও গ্রামগুলো লক্ষ্য করে মর্টার হানা চালায় তারা।
পুলিশ সূত্রে খবর, মর্টারের স্প্লিন্টারের আঘাতে জের্দা গ্রামে এক কিশোরী মারা গিয়েছে। অন্য দিকে, পিন্ডি চক্র গ্রামে গুরুতর জখম হয়েছেন তিন জন গ্রামবাসী। পাক হামলার জবাবে বিএসএফ জওয়ানরাও গোলাবর্ষণ শুরু করেছেন বলে জানিয়েছেন এক সেনা আধিকারিক।
সূত্র: আনন্দবাজার পত্রিকা










