রাজশাহী

ছাড়ো ডাক, হে রুদ্র বৈশাখ’ স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী রাজশাহী কলেজের বর্ণাঢ্য আয়োজন

নিউজ ডেস্ক১৪ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

 

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী কলেজ এইচএসসি এলামনাই এসোসিয়েশন বাংলা বর্ষবরণ উযযাপন অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার ১৪ এপ্রিল  সকাল ৯ টায় এলামনাই অফিস প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি কলেজ চত্বর ও শহর প্রদক্ষিণ করে বইমেলা চত্বরে শেষ হয়। মেলা প্রাঙ্গণে এলামনাই এসোসিয়েশনের স্টলে প্রাক্তনীদের এক মিলন মেলায় পরিনত হয়। বছরের প্রথম দিনটি বিভিন্ন বয়সের প্রাক্তনীদের আড্ডা, হাসি ঠাট্টায় মুখরিত হয়ে উঠে। এইসব আয়োজনে বর্তমান ছাত্র ছাত্রীরাও স্বতঃস্ফূর্তভাবে আংশ নেন। আনুষ্ঠান জুড়ে ছিল নানান আনন্দ আয়োজন আর সেই সাথে বাঙালিয়ানা খানা। লুচী,আলুর দম, দই চিড়া বুন্দিয়া সাথে মুড়ি চিড়ার লাড়ু, গ্রামীন মিস্টান্ন ঝুড়ি, রেউরিসহ নানান উপাদেয় ও মুখরোচক খাবার। সাথে ছিল দেশীয় ফল আতা, সফেদা, পেয়ারা, তরমুজ, বেল, আনারসের মতো মৌসুমী ফল।
এ সময় উপস্থিত ছিলেন অ্যালামনাই এসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা ও রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহীম আলী, রাজশাহী কলেজ এইচএসসি এলামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি চৌধুরী সাইদুর রহমান কোয়েল, সাধারণ সম্পাদক ডা. তাহসিনা শামীম তাসু , যুগ্ম সাধারণ সম্পাদক টি আই এম গোলাম মাওলা ডলার, কোষাধ্যক্ষ মো. আমির সাদাত, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহীনুল ইসলাম মুন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুজ্জামান, রিফাত হোসেন আন্তর, যুগ্ম দপ্তর সম্পাদক এহসানুল আমিন ইমন, প্রচার সম্পাদক সুজা উদ্দিন আহমেদ, যুগ্ম প্রচার সম্পাদক খালিদ বিন অলিদ আবীর, সাহিত্য সম্পাদক জুবাইদা পারভীন, সাংস্কৃতিক সম্পাদক পলি নাসরীন, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ সম্পাদক সজিবুর রহমান, যুগ্ম উচ্চশিক্ষা ও গবেষণা সম্পাদক শামিমা পারভীন লাকী, যুগ্ম ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রব সাগর, নির্বাহী সদস্য মো. মনোয়ার হোসেন, সেলিনা খান সাথী, কামারুল বাহার আরিফ, খন্দকার জাহাঙ্গীর সিরাজ রানা, রাশিকুজ্জামান প্রিতন, মোঃ আনিসুজ্জামান বিপ্লব প্রমুখ নেতৃবৃন্দ। এছাড়া আরও উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের সাবেক আহবায়ক শরিফুল ইসলাম বকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবসহ বিভিন্ন ব্যাচ প্রতিনিধি ও অ্যালামনাসবৃন্দ।
পরে এলামনাস কার্যলয়ে এসোসিয়েশনের ত্রৈমাসিক ই- নিউজলেটার ‘১৭ নং গ্যালারী’র আত্মপ্রকাশ ঘটে।