সদ্য প্রকাশিত
চাকরি

চাকরি দেবে প্রমি এগ্রো ফুডস

MD Ahamadullah৯ সেপ্টেম্বর ২০১৮১ মিনিট পড়া
চাকরি দেবে প্রমি এগ্রো ফুডস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রমি এগ্রো ফুডস। প্রতিষ্ঠানটি জিএম-এইচআর এবং অ্যাডমিন পদে নিয়োগ দেবে। পদগুলোতে শুধু পুরুষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।

পদের নাম

জিএম এইচআর ও অ্যাডমিন

শিক্ষাগত যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের যেকোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে। পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক। আবেদনকারীর বয়সসীমা ৪৫-৫০ বছর। প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

কর্মস্থল

ঢাকা

বেতন

আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদন নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে সরাসরি http://www.prome.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ  

আগামী ১৫ সেপ্টেম্বর, ২০১৮ পর্যন্ত আবেদন করা যাবে।