সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
অপরাধ ও দুর্নীতি

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার হেরোইনসহ নব্য মাদক সম্রাট আটক

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২২২ মিনিট পড়া
চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার হেরোইনসহ নব্য মাদক সম্রাট আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

কৃষক ছদ্মবেশে দীর্ঘদিন থেকেই মাদক চোরাচালান করে আসছিলেন মো. জিয়ারুল ইসলাম। বাড়ির অবস্থা দেখেও মনে হয়নি তিনি অবৈধভাবে কোটি কোটি টাকার মাদক ব্যবসার সাথে জড়িত। জিয়ারুলের বিরুদ্ধে আগে কোনো মামলা নেই। ফলে সে কখনো গ্রেপ্তারও হয়নি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক কারবারিদের তালিকায়ও নেই তার নাম। অথচ সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ৪ কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ এই কৃষক ছদ্মবেশি মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৫।

আজ শনিবার (১৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরকোদালকাটি এলাকার জেলেপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত জিয়ারুল চাঁপাইনবাবগঞ্জের চরকোদালকাটি জেলেপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। আজ শনিবার (১৩ আগস্ট) দুপুরে র‌্যাব-৫ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান র‌্যাব-৫ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শনিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাব-৫ এর গোয়ান্দা দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় তারা জিয়ারুলের বাড়ি ঘেরাও করে তল্লাশি করে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি হেরোইন মজুতের কথা স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার ঘরে প্লেন সিটের বাক্সের নিচে অভিনব কায়দায় লুকানো ৪ কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।’

র‌্যাব-৫ এর সিও আরও বলেন, ‘জিয়ারুল কৃষক ছদ্মবেশে দীর্ঘদিন থেকেই মাদক চোরাচালান করে আসছিলেন। তিনি নিজেই ভারত থেকে হেরোইন আমদানি করতেন। অবৈধ মাদকদ্রব্য চোরাচালান করে সারাদেশে সরবরাহ করে আসছিলেন। চক্রটি বিভিন্ন সময় বর্ডার থেকে হেরোইন সংগ্রহ করে খুব কম সময়ের মধ্যে তা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রেন, ট্রাক ও অন্যান্য পরিবহনের মাধ্যমে অভিনব কায়দায় পাচার করে আসছিল।’ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এস/আই