সদ্য প্রকাশিত
নাটোর

চলনবিলে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক১৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
চলনবিলে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

নাটোর প্রতিনিধি:
নাটোরের চলনবিলে গোসল করতে গিয়ে ইমরান আলী (১৯) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় সিংড়া উপজেলার তিসিখালী মাজারে বেড়াতে এসে নিখোঁজ হলে রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশটি উদ্ধার করে।
নিহত ইমরান আলী নন্দীগ্রাম উপজেলার খেংশহর গ্রামের আব্দুর রশিদের ছেলে এবং বগুড়া আজিজুল হক কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহের সিল্কসিটি নিউজকে জানান, শুক্রবার বিকেলে নন্দীগ্রাম এলাকা থেকে কয়েজজন শিক্ষার্থী চলনবিলের সিংড়ার তিসিখালী মাজারে বেড়াতে আসে। এ সময় ইমরান পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে সিংড়া থানা পুলিশ ও এলাকাবাসী অনেক খোঁজাখুঁজি করে লাশ না পেয়ে নাটোর ফায়ার সার্ভিসে খবর দেয়।

 

রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে কয়েক ঘন্টা ব্যাপী তল্লাশি চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে ইমরানের লাশ উদ্ধার করে।
স/শ