সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
অপরাধ ও দুর্নীতি

চট্টগ্রামে মোটরসাইকেলে কোটি টাকার ইয়াবা পাচার

নিউজ ডেস্ক২৯ অক্টোবর ২০২০১ মিনিট পড়া
চট্টগ্রামে মোটরসাইকেলে কোটি টাকার ইয়াবা পাচার

 

সিল্কসিটিনিউজ ডেস্ক:

 

চট্টগ্রামে মোটরসাইকেলে করে কোটি টাকার ইয়াবা পাচার করার সময় ইকবাল হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। আটক ১৮ হাজার দুইস পিস ইয়াবার দাম প্রায় ৯১ লাখ টাকা ও জব্দকৃত মোটরসাইকেলের দাম দুই লাখ টাকা।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাহ্মুদুল হাসান মামুন জানান, ২৯ অক্টোবর নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা ক্রসিং এর ওয়াই জংশনের পাশে আব্দুল হামিদ মার্কেটে মের্সাস এনএস মটরস দোকানের সামনে একটি চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করা হয়। চেকপোস্টের দিকে আসা একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে র‌্যাব মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দেয়। কিন্তু মোটরসাইকেলটি র‌্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি মো. ইকবাল হোসেনকে আটক করে। আসামিকে জিজ্ঞাসাবাদের পর মোটরসাইকেলের তেলে ট্যাংকির উপর কাভারের ভেতর সুকৌশলে লুকানো অবস্থায় ১৮ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইকবাল দীর্ঘ দিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছে।

সূত্র: সমকাল