সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩

নিউজ ডেস্ক১৭ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের শহর ক্যালিফোর্নিয়ার পশ্চিম অ্যাডামস জেলার একটি রেস্তোরাঁয় জন্মদিনের পার্টিতে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

 

এ ঘটনায় দুই সন্দেহজানকে আটক করেছে পুলিশ। তারা হলেন- মওয়েন ম্যাক (৩৩) ও  দিয়েগো রিড (২৫)। তারা দু’জনেই জ্যামাইকান নাগরিক।

 

রোববার (১৬ অক্টোবর) লস এঞ্জেলেস পুলিশ বিভাগের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

 

ওই কর্মকর্তা জানান, আহতদের মধ্যে নয়জন নারী ও তিনজন পুরুষ রয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা অাশঙ্কাজনক।

 

আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

রেস্তোরেন্টের মালিক জানান, জন্মদিনের অনুষ্ঠান শুরুর কিছু সময় পরেই বন্দুকধারীরা দুইভাগে বিভক্ত হয়ে এ হামলা চালায়।

সূত্র: বাংলা নিউজ